July 1, 2026, 12:29 pm

ইয়ামাল বিশ্বকাপ জয়ের আশা প্রকাশ করলেন

স্পেনের উঠতি ফুটবল তারকা লামিন ইয়ামাল বিশ্বকাপ জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। ১৮ বছর বয়সী এই বার্সেলোনা খেলোয়াড় বলেন, তিনি মনে করেন স্পেন এবারের বিশ্বকাপ জিতবে। গোল ডটকমের সঙ্গে আলাপকালে ইয়ামাল তার স্বপ্নের কথা শেয়ার করেন।

ইয়ামাল বলেন, "আমার মনে হচ্ছে এবার বিশ্বকাপটা আমরাই (স্পেন) জিততে যাচ্ছি।" তিনি আরও যোগ করেন, "যখন প্রতিযোগিতা শুরু হয়েছে, আমার মনে হয়েছে আমি জিতব। এটি এখনও আমার মাথায় আছে। মনে হচ্ছে আমিই বিশ্বকাপ জিততে যাচ্ছি।"

চলমান বিশ্বকাপে ফ্রান্স শক্তিশালী পারফরম্যান্স দেখাচ্ছে এবং সেমিফাইনালে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইয়ামাল ফ্রান্সের বিরুদ্ধে তাদের অতীতের ফলাফল নিয়ে চিন্তিত নন। তিনি বলেন, "ইউরোর পর থেকে তারা আমাদের হারাতে পারেনি। তাই তারা আমাদের চেয়ে ভালো বা সেরা অবস্থানে থাকতে পারে না।"

এছাড়া, ইয়ামাল ফ্রান্সের খেলার মানের প্রশংসা করেছেন। তিনি বলেন, "অবশ্যই ফ্রান্স দারুণ ফর্মে আছে এবং খুব উচ্চমানের ফুটবল খেলছে। তাদের দলে চমৎকার সব খেলোয়াড় আছে। তবে তারা অন্য সবার চেয়ে ভালো অবস্থানে আছে, এমনটা আমি ভাবি না।"

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা