June 24, 2026, 1:44 pm

কাঁচপুর বাস টার্মিনাল পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

গাজী সোহেল :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বুধবার (২৪ জুন) বিকেলে তিনি বাস টার্মিনাল পরিদর্শন করেন ।

পরিদর্শনকালে তিনি টার্মিনালের সার্বিক অবস্থা, যাত্রীসেবা, যানবাহন চলাচল ব্যবস্থা, যানজট নিরসন এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি টার্মিনালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন এবং যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে সরকার নিরলসভাবে কাজ করছে। কাঁচপুর বাস টার্মিনালকে আরও কার্যকর ও যাত্রীবান্ধব করতে প্রয়োজনীয় উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
পরিদর্শনকালে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ পরিবহন-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় টার্মিনালের শৃঙ্খলা রক্ষা, যানজট কমানো এবং যাত্রীসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পরিবহন শ্রমিকরা প্রতিমন্ত্রীর এ পরিদর্শনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে কাঁচপুর এলাকায় দীর্ঘদিনের যানজট ও টার্মিনাল-সংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান প্রত্যাশা করেন।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এবং নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম প্রমুখ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা