June 22, 2026, 6:35 pm

বন্দরে র‍্যাবের অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নাঙ্গলবন্দ এলাকায় অভিযান চালিয়ে ৪২০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করেছে র‍্যাব-১১। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ জুন) দুপুরে সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল বন্দর থানার নাঙ্গলবন্দ চাচা-ভাতিজা মার্কেট এলাকায় অভিযান চালায়। অভিযানে ৪২০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন,সিরাজ মোল্যা (২৫), মাহাবুবুর রহমান (২০) ও রাশেদুল ইসলাম (৩৫)।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় উদ্ধার করা মাদক জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা