June 22, 2026, 6:34 pm

সিদ্ধিরগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ জুন) বিকেল সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা (বৌ বাজার) এলাকায় আয়নাল মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে শাহিন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা