June 20, 2026, 1:44 pm

পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানার ঐতিহ্যবাহী বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন “সোনালী সংঘ ও পাঠাগার” এর উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণের শুধু উদ্বোধন করা হয়।
শনিবার সকালে উপজেলার সোনাপুর হতে শাওয়াল পাড়া যাওয়ার গ্রামীণ রাস্তায় ৫’শতাধিক গাছের চারা রোপণ করা হয়। ঢাকার শাহবাগ ‘গণগ্রন্থাগার অধিদপ্তর’ এর অর্থায়নে সোনালী সংঘ ও পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ মশিউর রহমান, সম্পাদক মোঃ পলাশ হোসেন, নির্বাহী সদস্য ফিরোজ হোসেন, সঞ্জয় খালকো ও গ্রাম উন্নয়ন মহিলা সংস্থার পরিচালক মোঃ গোলাম মোস্তফাসহ অনেকে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা