June 19, 2026, 6:49 pm

বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও সোলার লাইট স্থাপনের উদ্বোধন

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, সোলার লাইট স্থাপন এবং মাসব্যাপী বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগের আয়োজনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট, সাধারণ সম্পাদক সোহেল রানা, ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং ট্রাস্টের অন্যান্য সদস্যবৃন্দ।

বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি গ্রামীণ জনপদের আলোকায়নে সোলার লাইট স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে এলাকার ক্রীড়াপ্রেমীদের জন্য মাসব্যাপী বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, সামাজিক উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট একটি অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন হিসেবে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মনিররুজ্জামান মনির।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা