June 18, 2026, 5:29 pm

নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে আজ মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ শহরের বরফকল সংগঠনের কার্যালয়ে বিকেল ৫টায় এই উৎসবের আয়োজন করা হয়।

সংস্থার সভাপতি বুবলী আক্তারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ উৎসবে আম, জাম, লিচু, তরমুজসহ বিভিন্ন মৌসুমি ফল পরিবেশন করা হয়। ফল উৎসবের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সদস্যদের মধ্যে সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্য ছিল বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি সাংবাদিক মো. শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাংবাদিক কাজী আনিসুল হক হীরা, সাংবাদিক মনিরুজ্জামান মনির ও সাংবাদিক উজ্জ্বল।

সংস্থার সদস্যদের মধ্যে তমা, শিউলি, পিয়াসহ অন্যান্যরা উপস্থিত থেকে উৎসবের আনন্দে অংশ নেন।

আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা নারীদের আত্মনির্ভরশীলতা, স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা