June 28, 2026, 1:20 am

যুক্তরাজ্যে বিক্ষোভের মুখে হাসনাত-সাদিক

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে একটি প্যানেল আলোচনায় অংশ নিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

গতকাল রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত একটি প্যানেল আলোচনায় অংশ নেন তারা। এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা বাইরে অবস্থান নেন। তাদের হাতে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।

বিক্ষোভকারীরা হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েমকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন। এসময় যুক্তরাজ্য পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে। তবে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ নিয়ন্ত্রণে পরিস্থিতি শান্ত থাকে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা