April 19, 2026, 5:05 pm

ঝিনাইদহে ওয়ান শুটারগানসহ র‌্যাব-৬’র জালে সন্ত্রাসী বন্দি!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহ র‌্যাবের হাতে মিনহাজ উদ্দীন (৬৩) নামে কথিত এক সন্ত্রাসী অস্ত্রসহ আটক হয়েছে। রোববার রাতে ঝিনাইদহ সদর উপজেলার জিয়ানগর বাজার থেকে মিনহাজকে আটক করা হয়। মিনহাজ কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া বকশিপুর গ্রামের মৃত আমজাদ আলী মন্ডলের ছেলে। খুলনা র‌্যাব ৬ এর লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক বজলুর রশিদ সোমবার বিকালে এক ই-মেইল বার্তায় জানান, মদকদ্রব্য কেনাবেচার খবর পেয়ে ঝিনাইদহ র‌্যাবের একটি দল জিয়ানগর (সাবেক চুলকানি) বাজারে অভিযান চালায়। এ সময় টুটুল স্টোরের সামনে থেকে মিনহাজ পালানোর চেষ্টা করছিল। সন্দেহ হলে র‌্যাব তাকে আটক করে দেহ তল্লাসী চালিয়ে একটি ওয়ান শুটারগান জব্দ করে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা