August 16, 2026, 5:51 pm

সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

গাজী সোহেল : 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।  বৃহস্পতিবার (৩০ জুলাই)  গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে থানা-পুলিশের একটি দল অংশ নেয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন হলেন মো. নয়ন মুন্সী। তাঁর বাবার নাম সোবহান মুন্সী। তাঁর বাড়ি সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায়। তিনি তিন বছরের সাজাপ্রাপ্ত তিনটি সিআর ওয়ারেন্টের আসামি ছিলেন।

অন্যজন জামাল হোসেন। তাঁর বাবার নাম হাশেম আলী। তিনি সিদ্ধিরগঞ্জ থানার আদমজী এলাকার কদমতলীর বাসিন্দা। তিনি একটি সিআর ওয়ারেন্টের আসামি ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন,গ্রেপ্তার দুজনকেই পরে আদালতে সোপর্দ করা হয়েছে,
মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা