May 13, 2026, 10:03 am

মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন সভাপতি লাভলু, সম্পাদক মনির, সাংগঠনিক সম্পাদক রাব্বি

গাজী সোহেল :
চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহবুব আলম লাভলু (দৈনিক ইনকিলাব/দৈনিক চাঁদপুর কণ্ঠ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম মনির (দৈনিক আজকের পত্রিকা/দৈনিক ইলশেপাড়)।
শনিবার (৯ মে) বিকেলে মতলব উত্তর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে শহিদুল ইসলাম খোকন (দৈনিক সংবাদ), মোঃ দ্বীন ইসলাম (মাই টিভি), জহিরুল হাসান মিন্টু (দৈনিক চাঁদপুর দর্পণ) ও সাইদুর রহমান শিবলু (দৈনিক চাঁদপুর বার্তা)।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লিয়াকত হোসাইন (দৈনিক রূপালী বাংলাদেশ/দৈনিক একাত্তর কণ্ঠ) ও মোঃ নাঈম মিয়াজী (দৈনিক তৃতীয় মাত্রা)। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান রাব্বি (বিজয় টিভি)।
এছাড়া কোষাধ্যক্ষ পদে দৌলত হোসেন আবির (দৈনিক বাংলাদেশের আলো/দৈনিক আজকের নীরবাংলা), দপ্তর সম্পাদক পদে মোঃ মুরাদুজ্জামান (দৈনিক সংগ্রাম/দৈনিক প্রভাতী কাগজ), প্রচার সম্পাদক পদে মাহফুজুর রহমান (দৈনিক এদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাছির উদ্দিন নদী (ক্রীড়া জগত), মহিলা বিষয়ক সম্পাদক পদে ইসমত বাহার (দৈনিক চাঁদপুর কণ্ঠ) ও শাহনাজ আক্তার (দৈনিক সুদীপ্ত চাঁদপুর) নির্বাচিত হয়েছেন।
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাকির হোসেন রিপন (নবধারা নিউজ ২৪ ডটকম), সমাজকল্যাণ সম্পাদক পদে মিলন মাহমুদ হানিফ (নিউজ ২১ বাংলা টিভি), মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে শাহ মোঃ জহির (দৈনিক মানবাধিকার কণ্ঠ) এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে রেদোয়ান খান রাজন (দৈনিক বিশ্ব মানচিত্র) দায়িত্ব পেয়েছেন।
কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন বিমল দেবনাথ (দৈনিক মানবকণ্ঠ), আব্দুল মান্নান সাগর (দৈনিক বাংলাদেশ সমাচার) ও নূরে আলম নুরী (দৈনিক মানবজমিন)।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা