July 2, 2026, 10:53 am

শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ না করার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ না করার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এ ব্যাপারে সরকারকে আইন তৈরি করতে হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “আমি ভাবছি, আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন পার্টিসিপেট না করে এবং সরকার যেন এ ব্যাপারে আইন তৈরি করে। যেতে হলে তারা যেন চাকরি ছেড়ে চলে যায়।”

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষকদের প্রশিক্ষণ ও উন্নয়নের জন্য যে বিনিয়োগ হচ্ছে, তা সঠিকভাবে ব্যবহার করতে হবে। প্রধানমন্ত্রী এই লক্ষ্যে কাজ করছেন, এবং এর সফলতা শিক্ষকদের ওপর নির্ভর করছে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা