লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাটে পৃথক অভিযানে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও লালমনিরহাট সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড এবং অনলাইন জুয়া পরিচালনার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বসতঘরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ৬ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা বিভিন্ন অনলাইন জুয়ার সাইটে নগদ অর্থ ও বিকাশের মাধ্যমে লেনদেন করতেন। তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও ৩০টি সিমকার্ড উদ্ধার করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও সাইটের প্রমাণ পাওয়া গেছে।
অন্যদিকে, একই রাতে লালমনিরহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় সদর থানা পুলিশের পৃথক অভিযানে অনলাইন জুয়া খেলাকালে আরও ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন ও ১০টি সিমকার্ড জব্দ করা হয়।
পুলিশের দাবি, জব্দকৃত মোবাইল ডিভাইসগুলোতে বিভিন্ন জুয়া সংক্রান্ত অ্যাপ্লিকেশন ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। আটককৃতদের বিষয়ে:-
অফিসার ইনচার্জ (ওসি) মো:সাদ আহম্মেদ, লালমনিরহাট সদর থানা।
মো: রওশন কবির, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) লালমনিরহাট। জানায়,আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।