মোহাম্মদ আসাদ,স্টাফ রিপোর্টার ।
জামালপুরের বকশীগঞ্জে সুখী বেগম (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববাব (৩ মে) দুপুরে উপজেলার উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারি গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত সুখী বেগম ওই গ্রামের আবদুল মালেক খোকার কন্যা এবং স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের অজান্তে নিজ বসতঘরের কাঠের ধরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। এ সময় পরিবারের সদস্যরা বাড়ির আঙিনায় বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন।
পরে প্রতিবেশী রুবিনা আক্তার ঘরে ঢুকে সুখীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে নামিয়ে আনে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, কী কারণে ওই কিশোরী আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।