February 15, 2026, 2:24 am

লালমনিরহাটে ১৫ বিজিবির মাদকবিরোধী অভিযানে মাদক ও মোটরসাইকেলসহ একজন আটক।

মো: মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ১৫ ব্যাটালিয়নের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ সময় মাদক বহনের অভিযোগে একজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৯ই জানুয়ারি) ভোররাতে ১৫ বিজিবি’র আওতাধীন লালমনিরহাট ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। অভিযানে ২০৬ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ, ১৮.৩ কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় মো: শরীফ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি বিশেষ কায়দায় নিজের শরীরে ভারতীয় মাদকদ্রব্য বহনের চেষ্টা করছিল। এ সময় বিজিবি সদস্যরা তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধারসহ তাকে আটক করেন।

জব্দকৃত মাদক ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৬ হাজার টাকা বলে জানানো হয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা