February 12, 2026, 9:39 am

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভা।

মো:মাজেদুল ইসলাম (মামুন) লালমনিরহাট জেলা প্রতিনিধি :
আদিতমারী উপজেলা শাখার আওতাধীন ভেলাবাড়ী ইউনিয়নের উদ্যোগে-২০ ই জানুয়ারী সন্ধ্যা -(৬’৩০ঘটিকায়) ১নং ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট–২ আসনের বিএনপি ধানের শীষের মনোনীত প্রার্থী,
জননেতা জনাব রোকন উদ্দিন বাবুল মহোদয়। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা বিএনপি, ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ঐক্য ও পারস্পরিক সহাবস্থানের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন—আগামী দিনে সকল ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণে ঐক্যবদ্ধ সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা