July 3, 2026, 1:55 pm

আলি খামেনির শ্রদ্ধা নিবেদনে বিদেশি অতিথিদের উপস্থিতি

আলি খামেনির শ্রদ্ধা নিবেদনে বিদেশি অতিথিদের উপস্থিতি

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি বিদেশি অতিথিরা আজ শ্রদ্ধা নিবেদন করছেন। তেহরানের গ্র্যান্ড মুসল্লাহতে তার মরদেহ রাখা হয়েছে, যেখানে আরও চারটি কফিন রয়েছে। সবগুলো কফিনই ইরানের পতাকায় মোড়ানো।

আলির মৃত্যু ঘটেছে ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় তিনি এবং তার পরিবারের অন্যান্য সদস্য নিহত হন।

আজ খামেনির সঙ্গে অন্যান্য মরদেহগুলো হলো— তার জামাতা মেসবাহ উল হুদা বাঘেরি, তার বড় মেয়ে সৈয়দা বুশরা হোসেইনি খামেনি, তার পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল এবং ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানি।

ইরানি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, সবচেয়ে ছোট কফিনে রাখা হয়েছে ১৪ মাস বয়সী জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা