এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :অদ্য ১৯ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকায় দৌলতপুর থানা কুষ্টিয়ার আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং বিদ্যমান আইন-শৃংখলা পরিস্থিতি সংক্রান্তে পুলিশ সুপার, কুষ্টিয়া মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর সহিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি/জনসাধারনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এ্বং তাদের মতামত প্রকাশ করেন। পুলিশ সুপার, কুষ্টিয়া তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস,কিশোর গ্যাং,অস্ত্র ও চোরা কারবারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করে তুলতে পুলিশ সুপার সকলের সহযোগীতা কামনা করেন।
পুলিশ সুপার আরও বলেন,ভোটারদের নিরাপত্তা ও ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করনের পাশাপাশি নারী, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের প্রতি মানবিক ও সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে।
গুজব, অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সাইবার মনিটরিং জোরদার করার পাশাপাশি যে কোনো সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও সমন্বিত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।
সভায় পুলিশ সুপার সততা, নিষ্ঠা ও জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে পুলিশের সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকায় থাকবে বলে জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া, মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া, দৌলতপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, নির্বাচন অফিসের প্রতিনিধিগন, অফিসার ইনচার্জ দৌলতপুর থানা সহ থানার অফিসার ও ফোর্স।