মো:মাজেদুল ইসলাম (মামুন) লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাট থেকে ধাওয়া খেয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একটি মাদক ভর্তি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বিকল হয়ে যায়, পরে পুলিশ গাড়িটি জব্দ করে,
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে,আটককৃত ব্যক্তির নাম: মো: নাজমুল ইসলাম,তিনি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার গোড়ল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খান্ডের চওড়া এলাকার বাসিন্দা।
আজ ১৯ ই জানুয়ারী ২০২৬ ইং সকালে, লালমনিরহাট জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের কাছে গোপন সুত্রে, জানা ছিল কাভার্ড ভ্যানে ভিতর বিপুল পরিমাণ মাদক পরিবহন করা হবে,সেই তথ্যের ভিত্তিতে থেকে মহিপুর ব্রিজ হয়ে রংপুর মুখী কাভার্ড ভ্যানটি ধাওয়া করা হয়।
(ডিবি) ধাওয়ায় এক পর্যায়ে রংপুরে গংগাচড়া এলাকায় পৌঁছালে, চালক কাভার্ড ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, গাছের সাথে ধাক্কা লেগে গাড়িটি বিকল হয়ে যায়।
পরবর্তী বিকল হওয়া কাভার্ড ভ্যানটি,
লালমনিরহাট (ডিবি) ও গংগাচড়া থানার পুলিশের সহযোগিতায়, গঙ্গাচড়া উপজেলার লক্ষী টারি ইউনিয়ন পরিষদ চত্বরে নেওয়া হয়,
সেখানে জব্দকৃত কাভার্ড ভ্যানের ভিতর থেকে ভারতীয় নেশা জাতীয় দ্রব্য ফেনসিডিল, ইস্কাপ ও ফায়ারড্রিল সহ সর্বমোট ৮৮৫ বোতল মাদকদ্রব্য উদ্ধার করেন।
এ বিষয়ে লালমনিরহাট ( ডিবি)পুলিশ জানিয়েছেন বিষয় টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।