February 15, 2026, 2:10 am

কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :অদ্য ১৮ জানুয়ারি ২০২৬খ্রি. তারিখ সকাল ০৮:০০ ঘটিকায় কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরির্দশন করেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। সালামী গ্রহণ এবং প্যারেড পরিদর্শন শেষে সম্মানিত পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসরুলস্ মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল পদমর্যাদার অফিসার/ফোর্স উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা