এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : ১১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকায় মিরপুর থানা কুষ্টিয়ার আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং বিদ্যমান আইন-শৃংখলা পরিস্থিতি সংক্রান্তে পুলিশ সুপার, কুষ্টিয়া মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর সহিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি/জনসাধারনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এ্বং তাদের মতামত প্রকাশ করেন। পুলিশ সুপার, কুষ্টিয়া তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস,কিশোর গ্যাং,অস্ত্র ও চোরা কারবারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করে তুলতে পুলিশ সুপার সকলের সহযোগীতা কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কুষ্টিয়া, মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার ,সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়া, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, নির্বাচন অফিসের প্রতিনিধিগন, অফিসার ইনচার্জ মিরপুর থানা সহ থানার অফিসার ও ফোর্স।