February 18, 2026, 12:49 pm

১৫ বিজিবি ব্যাটালিয়ন ও সীমান্ত ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

মো: মাজেদুল ইসলাম (মামুন), লালমনিরহাট প্রতিনিধি :
আজ ১২ জানুয়ারি লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

১৫ বিজিবি ব্যাটালিয়ন ও সীমান্ত ব্যাংক লালমনিরহাটের যৌথ উদ্যোগে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মোগলহাট ইউনিয়নের সরকারি প্রাথমিক উচ্চবিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, সীমান্ত ব্যাংকের কর্মকর্তা,স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শীতের তীব্রতা বৃদ্ধির কারণে নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।
তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিজিবি ও সীমান্ত ব্যাংকের নিয়মিত সামাজিক দায়িত্বের অংশ।

এ সময় শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয়রা জানান, শীত মৌসুমে এ ধরনের মানবিক সহায়তা দরিদ্র মানুষের জন্য অনেক বড় স্বস্তি বয়ে আনে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা