January 18, 2026, 8:36 am

নারায়ণগ‌ঞ্জে সদর উপজেলায় পরিবেশ দূষণের দা‌য়ে জাগরনী ডাইং‌য়ের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :পরিবেশ দূষণের অভিযোগে নারায়ণগঞ্জে একটি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর উপজেলার একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানা এবং মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে জেলা পুলিশ, ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ, তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জোন ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে জালকুড়ী এলাকার ‘জাগরণ ডাইং’ নামের কারখানাটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে বৈদ্যুতিক ও গ্যাস মিটার খুলে ফেলা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে পরিবেশ দূষণকারী অবৈধ কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা