May 2, 2026, 4:02 pm

কুষ্টিয়া সদর পুলিশ ফাঁড়ি ও মিলপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :বুধবার (৭ জানুয়ারী) কুষ্টিয়ার এ ফাঁড়িদ্বয় আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন

পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার ফাঁড়ির গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা, হাজত খানা, ব্যারাক ও সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন এবং অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনামুলক ব্রিফিং প্রদান করেন।

এছাড়াও পুলিশ সুপার মিলপাড়া পুলিশ ফাঁড়ির জন্য নির্মিত নতুন ভবন পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো: হাসান ইমাম, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ, অফিসার ও ফোর্স।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা