মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট প্রতিনিধি :মোঃ আলালের করা অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বক্তব্যের বিরুদ্ধে এবার প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত হিসেবে উল্লেখিত নুরুননাহার লাকি ও তার ভাই রাকিবুল ইসলাম।
আলাদা আলাদা ভিডিও বার্তায় তারা মোঃ আলালের বক্তব্যকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও অপপ্রচারমূলক বলে দাবি করেন। ভিডিওতে তারা বলেন, আলালের অভিযোগে তাদের সামাজিক সম্মান ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
নুরুননাহার লাকি তার ভিডিও বক্তব্যে বলেন, “আমাকে জড়িয়ে যে ধরনের তথ্য প্রচার করা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এটি সম্পূর্ণভাবে মানহানিকর।”
অপরদিকে, তার ভাই রাকিবুল ইসলাম অভিযোগ করেন, একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে তাদের পরিবারের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, “এই অপপ্রচারের সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
তারা উভয়েই বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।