January 22, 2026, 10:07 pm

শিশুদের মাঝে শীতবস্ত্র,কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী প্রদান সহ মিনি পার্ক ও কিডস জোন উদ্বোধন করেন ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :আজ ০৫ জানুয়ারি ২০২৬ তারিখে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির মুসলিমনগর বায়তুল আমান শিশু পরিবার নিবাস (বালক) পরিদর্শন করেন। এ সময় তিনি শিশুদের মাঝে শীতবস্ত্র,কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী প্রদান করেন এবং শিশুদের খেলাধুলার জন্য নবনির্মিত মিনি পার্কের উদ্বোধন করেন।স্কুলের ছাত্র-ছাত্রীরা শীত নিবারণের শীতবস্ত্র,ক্রীড়া সামগ্রী, কম্পিউটার ও খেলার জন্য মিনি পার্কে অত্যন্ত খুশি হয়েছে।

পরবর্তীতে দুপুরে তিনি PEDP-4 প্রকল্পের আওতায় নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও কিডস জোন উদ্বোধন করেন। একই সঙ্গে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এলজিইডি র নির্বাহী প্রকৌশলী মোঃ আহসানুজ্জামান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কর্মকর্তা সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা