মো:মাজেদুল ইসলাম (মামুন) লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই–বাছাই শেষে বিভিন্ন ত্রুটি ও অনিয়মের কারণে ছয় জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে রিটার্নিং অফিসার কার্যালয়, লালমনিরহাট থেকে এ তথ্য জানানো হয়।
বাতিল প্রার্থীদের তালিকা লালমনিরহাট-০১ আসন
১) শিহাব আহমেদ (স্বতন্ত্র)
মন্তব্য: গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও ১৯৭২) অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের ন্যূনতম ১ শতাংশ ভোটারের সাক্ষরযুক্ত সমর্থন তালিকা দাখিল বাধ্যতামূলক। উক্ত তালিকায় ত্রুটি থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
২) আবু সামা মো. রেদওয়ানুল হক (স্বতন্ত্র)
মন্তব্য: ১% ভোটারের তালিকায় ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল।
৩) মো. রেজাউল করিম সরকার (স্বতন্ত্র)
মন্তব্য: ১% ভোটারের তালিকায় ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল।
৪) মো. আবুল কাশেম
সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস, লালমনিরহাট জেলা
মন্তব্য: প্রস্তাবক ও সমর্থনকারী একই ব্যক্তি হওয়া এবং আয়কর রিটার্ন দাখিল না করায় প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়।
৫) মো. শুভ আহমেদ
সহ-সভাপতি, লেবার পার্টির কেন্দ্রীয় ছাত্র মিশন
মন্তব্য: আয়কর রিটার্ন দাখিল না করায় মনোনয়ন বাতিল।
লালমনিরহাট-০২ আসন
১) আব্দুর রহমান (স্বতন্ত্র)
মন্তব্য: আরপিও গঅনুযায়ী বাধ্যতামূলক ১% ভোটারের সমর্থন তালিকা ত্রুটিপূর্ণ হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।