এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :০২ জানুয়ারি ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকার মৌচাক স্ট্যান্ডের অনুমান ২০০ গজ পূর্বদিকে চট্টগ্রামগামী মহাসড়কের উপর হতে স্থানীয় জনগণ ১। সুমন সরদার (৪২), পিতাঃ আলী আহম্মেদ, মাতাঃ মৃত-আফিয়া বেগম, স্থায়ী সাং-উপসী, থানাঃ নড়িয়া, জেলাঃ শরিয়তপুর, বর্তমান সাং-ধানমন্ডি ১৫/১, আশরাফ উদ্দিন সড়ক, থানাঃ ধানমন্ডি, ঢাকা; ২। মোঃ হাসান মাহমুদ হৃদয় (৩০), পিতাঃ মৃত- হুমায়ুন কবীর, মাতাঃ মৃত- শাহনাজ বেগম, স্থায়ী সাং- কলাপাতুয়া (দক্ষিণপাড়া), থানাঃ কালিগঞ্জ, জেলাঃ গাজীপুর, বর্তমান সাং-দক্ষিণ কাফরুল, ২৯১/১, থানাঃ কাফরুল, ঢাকা’দের (ক) সিলভার রংয়ের নোহা ব্র্যান্ডের একটি মাইক্রোবাস, যার রেজিস্ট্রেশন নং-চ-১৯-৪৬১১, চেসিস নং- ZRR700485561, ইঞ্জিন নং- 3ZR-A897842, (খ) একটি স্টীলের তৈরী হ্যান্ডকাপ, (গ) একটি পুলিশ আইডি কার্ড, যার উপরের অংশে ইংরেজীতে BANGLADESH POLICE, NAME: Shohrab Ali সহ আটক করে। এসময় মহম্মদ আব্দুল বারিক, পিপিএম, অফিসার ইনচার্জ সিদ্ধিরগঞ্জ থানা এর দিকনিদের্শনায় এসআই (নিঃ)/ গাজী মাহতাব উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ আটককৃতদেরকে উক্ত আলামতসমূহ সহ হেফাজতে নেন। পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা এ ঘটনায় তাদের সম্পৃক্ততা স্বীকার করলে এসআই(নিঃ)/ গাজী মাহতাব উদ্দিন বাদী হয়ে ধৃত আসামীরাসহ আরও অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সরকারি কর্মচারী হিসেবে ছদ্মবেশ ধারণ করে প্রতারণা করায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অতঃপর আসামিদেরকে অদ্য দুপুর বেলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।