January 22, 2026, 2:05 pm

অনন্তপুর সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার।

মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধ :
লালমনিরহাট জেলার অনন্তপুর সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৩১শে ডিসেম্বর ২০২৫ ইং
বিজিবির লালমনিরহাটস্থ ১৫ ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সীমান্তবর্তী অনন্তপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, সীমান্ত এলাকায় মাদক প্রবেশ রোধে আরও কঠোর অভিযান প্রয়োজন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা