January 16, 2026, 6:23 am

খাগড়াছড়িতে পুনাকের মানবিক উদ্যোগ: শীতার্ত শিশুদের পাশে পুলিশ নারী কল্যাণ সমিতি

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :তীব্র শৈত্যপ্রবাহে মানবিক সহানুভূতির উষ্ণতা ছড়িয়ে দিতে খাগড়াছড়িতে শীতার্ত অসহায়, দুঃস্থ ও এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা।

“হাতে রেখে হাত, শীতার্তরা উষ্ণতা পাক; শীতের প্রতিটি রাতে উষ্ণতা ছড়িয়ে পড়ুক সকল প্রাণে”—এই মানবিক স্লোগানকে ধারণ করে ( ২৮ ডিসেম্বর) রবিবার বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুনাকের উদ্যোগে দেড় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সভানেত্রী ফাতিমা মুস্তারিন চৌধুরী। তিনি নিজ হাতে শিশুদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।

এসময় তিনি বলেন, “তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তাদের পাশে দাঁড়ানোই পুনাকের মূল লক্ষ্য।” তিনি সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

মানবিক এই কর্মসূচিতে পুনাক, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সহ-সভাপতি সানজিদা বশির, কোষাধ্যক্ষ খিংমাসু রাখাইনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুনাকের এই উদ্যোগে উপকৃত শিশুদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি—যা শীতের দিনে মানবিকতার উষ্ণ বার্তা বহন করে।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা