পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের :পটিয়া আবদুস সোবহানরাহাত আলী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সদ্য সফল রেমিট্যান্স যোদ্ধা হিসেবে সিআইপি সম্মাননা লাভ করায় বিদ্যালয় হল রুমে
গতকাল সোমবার তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম তোহার সভাপতিত্বে ও শিক্ষক নুরুল আবছারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তনছাত্র ও দাতা সদস্য মোহাম্মদ বদিউল আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক পিযুষ কান্তি পাল, শিক্ষক আবদুল মোতালেব, মাওলানা মাহবুবুর রহমান,শাহজাদী বিলকিস আক্তার, নিজাম উদ্দিন, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ ইউছুফ, মিজানুল হক এবং প্রাক্তন ছাত্র মিশকাত আহমদ।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবুল বশর বলেন, শিক্ষকদের দেওয়া শিক্ষা আর লালিত স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে।প্রবাসে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর স্বীকৃতি স্বরুপ সরকার আমাকে সিআইপি মর্যাদা দিয়েছে। সেই সফলতার সূত্র ধরে আজ নিজের বিদ্যালয়ে সংবর্ধিত হতে পেরে আমি গর্বিত। এ সময় তিনি বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের দেওয়া এ সম্মান আমার প্রাণের বিদ্যালয়ের প্রতি অনেক গুনে দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছে। তিনি
আগামীর পথচলায় সকলের কাছে দোয়া কামনা করেন।