April 19, 2026, 9:33 am

চট্টগ্রাম ১২ পটিয়া আসনে জাতীয় পার্টি মনোনয়ন ফরম নিলেন ফরিদ আহমদ চৌধুরী

সাব্বির আহমদ চৌধুরী দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রাম (১২ পটিয়া) পটিয়া আসনে জাতীয় পার্টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পটিয়া উপজেলা জাতীয় পার্টি সাবেক আহবায়ক, ব্যাবসায়ী ও সমাজ সেবক ফরিদ আহমদ চৌধুরী। তিনি গতকাল জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্য়লয় থেকে জাতীয় পার্টি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের মহাসচিব ব্যারিষ্টার শামিম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, আলমগীর শিখদার লোটন সহ জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় পার্টি ( লাঙ্গল) মনোনয়ন ফরম সংগ্রহ করায় চট্টগ্রাম ১২ পটিয়া আসনের জাতীয় পার্টি দীর্ঘদিনের ত্যাগি নিবেদিত নেতাকর্মীরা উজ্জীবিত। জাতীয় পার্টি স্থানীয় নেতাকর্মীরা জানান, জাতীয় পার্টি মনোনয়ন প্রাপ্ত হয়ে লাঙ্গল মার্কা নিয়ে ভোটে মাঠে সক্রিয় ভুমিকা পালন করবে ফরিদ আহমদ চৌধুরী। ফরিদ আহমদ চৌধুরী জাতীয় পার্টি প্রতিষ্টালগ্ন থেকে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত পার্টি চেয়ারম্যান জিএম কাদের মহাসচিব ব্যারিষ্টার শামিম হায়দার পাটোয়ারী সহ দলের কেন্দ্রীয় হাইকমান্ড ফরিদ আহমদ চৌধুরী মনোনয়ন দিয়ে জাতীয় পার্টি’কে রক্ষা করতে নেতৃবৃন্দ হস্তক্ষেপ কামনা করেন।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা