মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাট জেলা যুবদলের উন্নয়ন মুলক কাজের অংশ হিসেবে, আদিতমারী উপজেলা যুবদলের উদ্যোগে ও দুর্গাপুর ইউনিয়ন যুবদলের স্বেচ্ছাশ্রমে, শঠিবাড়ি ও মহিষতুলির সংযোগ স্থাপনে,রত্নাই নদীর উপর একটি কাঠের সাঁকো নির্মানের মাধ্যমে অত্র এলাকার দুই ইউনিয়নের মানুষের দীর্ঘ দিনের দুর্দশা লাঘব হয়।
অদ্য ২১/১২/২০২৫ ইং তারিখে সাঁকোটির শুভ উদ্বোধন করেন, লালমনিরহাট জেলা যুবদলের সংগ্রামী আহবায়ক জনাব মো: আনিছুর রহমান (ভিপি আনিছ)এসময় আরো উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব মোঃ হাসান আলী। আদিতমারী উপজেলা যুবদলের সংগ্রামী আহ্ব্বায়ক এ এইচ এম ইদ্রিস আলী।
আদিতমারী উপজেলা যুবদলের সদস্য সচিব
এ কে এম হাসানুল হক বান্না ও সিনিয়র যুগ্ন আহ্ব্বায়ক, আবু বাক্কার সিদ্দিক।সহ আদিতমারী উপজেলার আটটি ইউনিয়ন যুবদলের সভাপতি, সেক্রেটারি।
শঠিবাড়ি ও মহিষতুলির
দুই ইউনিয়নের বাসিন্দারা এই সাকো নির্মানে অত্যন্ত খুশি,এই উন্নয়নের ধারা অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা সকলের।