April 13, 2026, 9:06 pm

এপেক্স ক্লাব অফ বাংলাদেশের জেলা গভর্নর ১ নির্বাচিত হলেন মিজানুর রহমান খোকন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ;১৯ ডিসেম্বর ২০২৫ ইং, শুক্রবার রাজধানীর মতিঝিলের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এপেক্স বাংলাদেশ-এর ৪৬তম জেলা-১ সম্মেলনে জেলা গভর্নর (১) হিসেবে নির্বাচিত হয়েছেন এপেক্স ক্লাব অব নারায়ণগঞ্জ-এর সভাপতি এপে. মিজানুর রহমান খোকন।

উক্ত সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এপেক্স বাংলাদেশের নানা ক্লাবের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনের নির্বাচন পর্বে সর্বসম্মতিক্রমে এপে. মিজানুর রহমান খোকনকে জেলা গভর্নর (১) হিসেবে নির্বাচিত করা হয়। তাঁর নির্বাচনে এপেক্স অঙ্গনে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়।

নবনির্বাচিত জেলা গভর্নর এপে. মিজানুর রহমান খোকন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “এপেক্স বাংলাদেশের আদর্শকে ধারণ করে সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার জন্য আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে কাজ করব। সকল এপেক্স সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।”

এপেক্স ক্লাব অব নারায়ণগঞ্জ-এর সদস্যবৃন্দসহ জেলা-১-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর এই নির্বাচনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আগামী দিনে তাঁর সফল ও গতিশীল নেতৃত্ব প্রত্যাশা করেন।

উল্লেখ্য, এপেক্স বাংলাদেশ একটি স্বনামধন্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা