মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি :
১৯ ডিসেম্বর ২০২৫।
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবি’র মাদক চোরাচালান বিরোধী অভিযানে গাঁজা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার গোরকমন্ডল সীমান্ত এলাকায় লালমনিরহাট-১৫ বিজিবির অধিনে গোরকমন্ডল ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) টহলরত সদস্যরা এক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা ৪.২ কেজি জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।