January 22, 2026, 2:06 pm

ঠাকুরগাঁও পরিবেশ রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

২১-১১-২০৫ শুক্রবার ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে, জেলা শাখার আহবায়ক মোঃ সাহিন আলম এর সভাপতিত্বে পরিবেশ রক্ষার্থে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও হৃদয়ছোঁয়া মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি (ESADS)–এর আয়োজনকে কেন্দ্র করে পুরো অনুষ্ঠানজুড়ে পরিবেশবান্ধব ভবিষ্যৎ নির্মাণের এক গভীর অঙ্গীকার স্পষ্ট হয়ে ওঠে।

এছাড়াও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বটতলি মাদ্রাসার মুহতামিম প্রধান শিক্ষক, মাওলানা লোকমান হোসেন, ভরনিয়া মাদ্রাসা শিক্ষক, আতাউর রহমান, মাধ্যমিক স্কুলে শিক্ষক মিজানুর রহমান, শিক্ষক সাইফ,শিক্ষক মুক্তা হোসেন, আনসার বাহিনী ফজলে রাব্বি, চাকরি জীবি রুবেল, আইটি এক্সপার্ট ও বিজনেস ম্যান মেহেদী হাসান, ব্যবসায়ি আজাদ, শিক্ষক ইব্রাহিম, ও এলাকার ব্যাক্তিবর্গসহ প্রমুখ।
তাদের একাত্মতা ও সক্রিয় অংশগ্রহণ পুরো অনুষ্ঠানে নতুন প্রাণ সঞ্চার করে।

সভায় বক্তারা পরিবেশের অবনতি, বনভূমি হ্রাস, দূষণ বৃদ্ধি এবং এসব মোকাবেলায় সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন—
“একটি গাছই পারে একটি প্রাণ বাঁচাতে। প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখে, তাই প্রকৃতিকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।”
সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন ভিডিও বার্তায় বলেন:- ঠাকুরগাঁও একটি পরিবেশ বান্ধব ও তিন ফসিল চাষাবাদের শহর, পুষ্টির চাহিদা মিঠাতে কৃষক ভাইয়ের সমসময় মাঠে কাজ করেন। তাদের মান উন্নয়ন সোসাইটির কাজ করবে। সংগঠন সভাপতিসহ উপস্থিত সকল অতিথিদের সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে প্রতীকী চারা বিতরণ করা হয়, যা আগামী দিনের সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে অনুপ্রাণিত করে। উপস্থিত অতিথিবৃন্দ পরিবেশ সুরক্ষায় নতুন উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতে আরও বিস্তৃত কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিশেষে, প্রত্যেকে এক সুরে উচ্চারণ করেন—
‘সবাই মিলে গড়বো দেশ, দূষণ মুক্ত বাংলাদেশ।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা