নারায়ণগঞ্জে ফতুল্লায় ড্রামের ভেতর থেকে দুই পা বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ উদ্ধারের ১২ ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। পরকীয়া প্রেমের কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানায় পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন নিহতের দ্বিতীয় স্ত্রী সাবিনা (৪০), তার দুই মেয়ে সুমনা (২০), সানজিদা (১৮), পরকিয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল (৪৫), চয়ন (৩৮), মানিক (৩২) ও জুয়েল (৩০)।
আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়েজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার জসিম উদ্দিন।