April 19, 2026, 9:52 pm

প্রতারনা মামলায় জেল হাজতে ভূমিদস্যু দুলাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি:ভূমিদস্যু মো. দুলালকে প্রতারনা মামলায় জেল হাজতে প্রেরণ করেছে বিজ্ঞ চীফ জুডিসিয়াল বিচারিক আদালত। আটককৃত মো. দুলালের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৫০৬(২)/১০৯ ধারার জামিনের অযোগ্য ধারার অপরাধ। মো. দুলালকে জামিন দোর কোন যৌক্তিত কারন আদালতের নিকট প্রতীয়মান না হওয়ায় আদালত তার জামিন নামঞ্জুর করেন। ৩১ ডিসেম্বর মো. দুলালকে মামলার তদন্তকারী কর্মকর্র্র্তা নারায়ণগঞ্জের সিআইডির উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা আটক করে হাজির করলে তার জামিন নামঞ্জুর করেন আদালত।
মো. দুলাল (৪৫), নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নিমাইকাশারীর দুলাল ভবনের মৃত. জাহী ছন্দু মিয়ার ছেলে। মো. দুলাল ও তার স্ত্রী মনোয়ারা বেগমের বিরুদ্ধে ঢাকার জগন্নাথপুরের ক-৪৭/৫, বি শান্দি নিবাসের উম্মে আসমা বাদি হয়ে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, আমলী আদালত নং-৮, নারায়ণগঞ্জ এর পিটিশন মামলা নং- ২৪৩/২০২৪ (সিদ্ধিরগঞ্জ), ধারা-৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৫০৬(২) পেনাল কোড ধারায় মামলা করে। ওই মামলার তদন্তভার দেয়া হয় নারায়ণগঞ্জ সিআইডির এসআই মো. গোলাম মোস্তফাকে। তিনি মামলার সকল কাগজপত্র, স্বাক্ষীদের স্বাক্ষ্য ও সকল নথিপত্র পর্যালোচনা করে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদন সূত্রে জানা যায়, মো. দুলাল জমি ভাড়া নিয়ে জবরদখর করে জোরপূর্বক ও প্রতারনা করে জমি আত্মসাৎ করার চেষ্টা করেছে।
প্রতিবেদন সূত্রে জানা যায়, বাদি উম্মে আসমা নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত সিদ্ধিরগঞ্জ মৌজার এস-১৪৯ ও ১৬৭ নং, এসএ-১১২ ও ১৩৪ নং, আরএস-৪৮৩নং খতিয়ানভুক্ত সি.এস. ও এস.এ-৭১ নং দাগে ৫২ শতাংশের কাতে রূপান্তরিত আরএস- ১৯৯ নং দাগে ২৬ শতাংশ ও সিএস. ও এসএ-২৯ নং দাগে ১০৯ শতাংশের কাতে রূপান্তরিত আর এস-১৯৪ নং দাগে ৩১ শতাংশ সম্পত্তির কাতে ২১ শতাংশ, ২টি দাগে মোট ৪৭ শতাংশ সম্পত্তির আরএস রেকর্ডীয় মালিক ছিলেন ডেঙ্গরী মাদবর ওরফে ডেঙ্গর আলীর পুত্র আব্দুস ছোবহান ওরফে আব্দুস ছোবান। উক্ত আব্দুস ছোবহান ওরফে আব্দুস ছোবান বর্ণিত ৪৭ শতাংশ সম্পত্তিতে মালিক স্বত্বাধিকারী ও ভোগ দখলকার থাকাবস্থায় তার নামে আরএস ৪৮৩ নং খতিয়ান যথার্থ শুদ্ধরূপে লিপি হয়ে চূড়ান্তরূপে প্রকাশিত হয়। অতঃপর আব্দুস ছোবহান ওরফে আব্দুস ছোবান বর্ণিত সম্পত্তিতে মালিক স্বত্বাধিকারী ও ভোগ দখলকার থাকাবস্থায় মৃত্যুকালে মো. মুসলিম মিয়া, মো. আসমত আলী, মো. মেহের আলী, তাজুমদ্দিন, আবু বক্কর সিদ্দিক, আব্দুল গাফফারকে ৬ পুত্র, মোসা. আমিনা খাতুনকে ১কন্যা এবং মোসা. সাহেবা খাতুনকে ১ স্ত্রী বিত্তভোগী ওয়ারিশ রেখে পরলোক গমণ করেন। উক্ত আবু বক্কর সিদ্দিক ও আব্দুল গাফ্ফার নাবালক থাকায় তাদের পক্ষে তাদের গর্ভধারিনী মাতা সাহেরা খাতুন অভিভাবক নিযুক্তীর মামলা নিমিত্তে দায়েরকৃত পারিবারিক মো. নং-৭/৮৮ মূলে অভিভাবক নিযুক্ত হয়ে এবং বিক্রয়ের অনুমতি প্রাপ্ত হয়ে নাবালকদ্বয়ের পক্ষে ও স্বয়ং সাহেরা খাতুন এবং মো. মুসলিম মিয়া, মো. আসমত আলী, মো. মেহের আলী, তাজুমদ্দিন, আমিনা খাতুন মিলিতভাবে বিগত ২৮/০৯/১৯৮৮ ইং তারিখে নারায়ণগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত সাফ কবলা দলিল নং-৩২৫৬ মূলে নালিশা দাগের বর্ণিত ৪৭ শতাংশ ভূমি মো. ছালামত উল্লাহ বরাবরে সাফ বিক্রয় করে এর দখলাদি বুঝিয়ে দিয়ে চিরতরে নিঃস্বত্ববান হয়। অতঃপর বর্ণিত মো. ছালামত উল্লাহ খরিদ সূত্রে তফছিল বর্ণিত দাগের ৪৭ শতাংশ ভূমিতে মালিক স্বত্বাধিকারী থাকাবস্থায় বিগত ১১/০৬/১৩ ইং তারিখে নামজারী জমাভাগ কেস নং- ১৮৫৯৭/১২-১৩ মূলে নিজ নামে নামজারী করে মালিক দখলকার নিয়ত হয়ে সরকারের খাজনাদি আদায় ক্রমে ভোগ দখল করে আসতে থাকাবস্থায় আমেরিকায় যাওয়ার আবশ্যকতা দেখা দিলে, বর্ণিত সম্পত্তি রেজিষ্ট্রিকৃত আম-মোক্তার নামা দলিল মূলে বর্ণিত আরএস. ১৯৯নং দাগের ২৬ শতাংশ ও আরএস-১৯৪নং দাগের ২১ শতাংশ সম্পত্তি সর্বমোট ৪৭ শতাংশ সম্পত্তি সম্পর্কে উম্মে আসমাকে আম-মোক্তার নিযুক্ত করেন।
নারায়ণগঞ্জ সিআইডির এসআই মো. গোলাম মোস্তফা বলেন, উম্মে আসমার মামলার ঘটনার সাক্ষী ও প্রয়োজনীয় নথপত্র পর্যালোচনা করে ঘটনার সত্যতা পেয়ে আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। বাদিপক্ষ ন্যা বিচার পাবে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা