April 19, 2026, 9:46 am

ট্রাম্প বিশ্বাস করেন না, নির্বাচন শেষ

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের জয় নিশ্চিত হওয়ার খবর মানতে পারছেন না বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার স্থানীয় সময় সকালে এক বিবৃতিতে ট্রাম্প জো বাইডেনের নির্বাচনে জয়কে চ্যালেঞ্জ আরও পড়ুন

জাপানে ‘বাইডেন বার্গার’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উন্মাদনায় মত্ত বিশ্বের অনেক দেশ। আর সেই উন্মাদনা কাজে লাগিয়ে জাপানের একটি রেস্তোরাঁ তাদের এক বার্গারের নাম দিয়েছে বাইডেন বার্গার। সুনামি নামের ওই রেস্তোরাঁ শুক্রবার থেকে আরও পড়ুন

বাইডেন সমর্থকদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। গণমাধ্যমে এ ঘোষণা আসার পরই বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয় সমর্থকের আনন্দ উচ্ছ্বাস। বিভিন্ন সড়কে, পার্কে, বাড়ির বারান্দায় নেচে গেয়ে আনন্দ প্রকাশ আরও পড়ুন

ইতিহাসের প্রথম মার্কিন নারী ভাইস প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জো বাইডেন। গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় জো বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পর বাইডেনের ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৭৩-এ দাঁড়িয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন হচ্ছেন। এর আরও পড়ুন

ইতিহাস গড়লেন বাইডেন

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। সিএনএনের খবরে এ কথা বলা হয়েছে। পেনসিলভানিয়ায় পপুলার ভোটে জয় পেয়েছেন বাইডেন। এই অঙ্গরাজ্যের ২০টি ইলেকটোরাল কলেজ ভোট পাচ্ছেন তিনি। এই আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের নির্বাচন, জাপানের নীরবতা

যুক্তরাষ্ট্র হচ্ছে জাপানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। বাণিজ্যের সম্পর্কে প্রথম অবস্থান থেকে যুক্তরাষ্ট্র সরে গেলেও প্রতিরক্ষা ও কৌশলগত দিক থেকে জাপান তার এই মিত্রের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রক্ষা করে আরও পড়ুন

গুয়াতেমালায় ভূমিধসে নিহতের সংখ্যা প্রায় ১৫০

ঘূর্ণিঝড় ইতার প্রভাবে প্রবল বৃষ্টিতে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় প্রত্যন্ত একটি গ্রামে ভূমিধসে চাপা পড়েছে অনেক ঘরবাড়ি। সেখানে অন্তত ১০০ মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো ধ্বংসস্তূপের নিচে আরও পড়ুন

অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা