November 12, 2026, 5:35 am

বকশীগঞ্জে প্রতিবাদ সভা: সাংবাদিক হত্যার খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

মোঃ ইমরান আকন্দ, জামালপুর: নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জামালপুরের বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সভায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় এবং সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি রাজ্জাক মাহমুদ, সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দার, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণসম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, সাহিত্য বিষয়ক সম্পাদক ইলিয়াস শাহ, সাংবাদিক মোঃ ইমরান আকন্দ, রিপন রাজ, হারুন উর রশিদ, বাধন মোল্লা, মোস্তফা গাজী,  মোহাম্মদ গোলাম মোস্তফা, রাসেল রানা ও মো. শহিদুল্লাহসহ আরো অনেকেই। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রকাশ্যে একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হলো কিন্তু এখন পর্যন্ত  একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেন নি। এই হত্যাকান্ড নিয়ে কোন গাফিলতি করা হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তাই দ্রুত এই হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি জোড় দাবি জানানো হয়। আরও পড়ুন

নোয়াখালীতে সিনিয়র সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

সাইফুল ইসলাম নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সিনিয়র সাংবাদিক, নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও ব্রিটিশ বাংলাদেশি ড. নুরুল করিম একাডেমির প্রতিষ্ঠাতা এমবি আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন সদর আরও পড়ুন

নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে হলে এখনই সমন্বিত মহাপরিকল্পনা প্রয়োজন

প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ শুধু একটি জেলা শহর নয়, এটি বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। দেশের বৃহত্তম নদীবন্দর, বিকেএমইএ, বিসিক শিল্পনগরী, হোসিয়ারি শিল্প— সব মিলিয়ে এই শহর প্রতিদিন হাজার কোটি টাকার অর্থনীতি আরও পড়ুন

এড. এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা স্মারক প্রদান

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ নাগরিক কমিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জের নাগরিক সেবার মান উন্নয়ন ও জনকল্যাণে বিশেষ অবদান রাখায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শুভেচ্ছা আরও পড়ুন

এনপিজেএ’র বাংলাদেশ উপদেষ্টা মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকাল, সংগঠনের শোক

নিজস্ব প্রতিবেদক: নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ)-এর বাংলাদেশ উপদেষ্টা মীর দিনার হোসেনের মা ৭০ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। আরও পড়ুন

ক্লাস রুমে মোবাইলে ভিডিও দেখছিলেন শিক্ষক, ‎ছবি তোলায় সাংবাদিকের উপর হামলা করতে মব সৃষ্টির অভিযোগ

‎গাইবান্ধা প্রতিনিধি: ‎গাইবান্ধার সাঘাটা উপজেলার বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তথ্য সংগ্রহকালে শিক্ষক কতৃক সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও মব সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে। ‎ ‎মঙ্গলবার (৬অক্টোবর) দুপুরে উপজেলা শিক্ষা আরও পড়ুন

জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন

সুনামগঞ্জ প্রতিনিধি : দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি আল হেলাল কে সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী কামরুল কে সাধারণ সম্পাদক করে জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার আরও পড়ুন

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ‘ভয়ভীতি দেখিয়ে কণ্ঠ স্তব্ধ করা যাবে না’নাহিদ

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আরও পড়ুন

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বাংলাদেশ কংগ্রেসের মিডিয়া ব্রিফিং

জেমস আব্দুর রহিম রানা: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের ভবিষ্যৎ, নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার ও জাতীয় ঐক্যের প্রশ্নে নিজেদের অবস্থান তুলে ধরতে মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীতে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করেছে বাংলাদেশ আরও পড়ুন

আট অস্ত্রোপচারের পরও থামেনি সাংবাদিক রহিম রানার জীবনযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক : একটি সড়ক দুর্ঘটনা বদলে দিয়েছে সাংবাদিক জেমস আব্দুর রহিম রানার জীবন। একের পর এক আটটি বড় অস্ত্রোপচার, দীর্ঘ হাসপাতালবাসন, অসহনীয় শারীরিক যন্ত্রণা আর চিকিৎসার বিপুল ব্যয়—সবকিছুর পরও আরও পড়ুন

ফেসবুকে আমরা