November 27, 2026, 6:50 am

পাঁচবিবিতে ছোটভাইয়ের আঘাতে বড়ভাই খুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে ছোট ভাইয়ের ধারালো হাসুয়ার আঘাতে বড়ভাই খুন। জমিজমা সংক্রান্ত বিরোধ দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন থেকেই চলছিল। শুক্রবার সকালে জমির আইল কাটার সময় দু’ভাইয়ের মধ্যেকথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মৃত জামতুল্লার ছোটছেলে নবীনূর তার বড়ভাই দেলোয়ার হোসেনকে ধারালো হাসুয়া দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ঘাতক নবীনুরকে আটক করে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তামবিরুল ইসলাম বলেন, ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ এবং ঘাতককে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা