November 25, 2026, 10:34 am

সিদ্ধিরগঞ্জে আ.লীগ-ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকার ছাত্রলীগ কর্মী মো. সিয়াম মিয়া (২৫), ঢাকা মহানগর দক্ষিণের ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সোহেল রানা (৪৬) এবং সিদ্ধিরগঞ্জের মরিচ বুনিয়া এলাকার আওয়ামী লীগ কর্মী আব্দুর রব (৫২)।

পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা