November 24, 2026, 7:05 pm

সিদ্ধিরগঞ্জে আ`লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ১৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলায় পাঁচজন, সামারি ট্রায়ালে নয়জন, সিআর পরোয়ানায় একজন এবং দস্যুতা মামলায় একজন রয়েছেন।

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার পাঁচজন হলেন, আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. শাহ আলম, সিদ্ধিরগঞ্জ ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, একই ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. সুজন আহম্মেদ, শ্রমিক লীগের ৫ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং যুবলীগের সক্রিয় সদস্য মো. শাহিন।এ ছাড়া সামারি ট্রায়াল মামলায় রাতুল (দুজন), রতন মিয়া, ফরহাদ মোল্লা, লিমন মিয়া, নাজমুল ইসলাম ইমন, ইসমাইল, সুজন ও ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে।

সিআর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে  শাকায়েত উল্লাহ এবং দস্যুতা মামলায়  রাসেলকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, অপরাধ দমনে থানা পুলিশের নিয়মিত অভিযান চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা