দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি এবং নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। সংসদীয় দলের বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৈঠকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২৫ ডিসেম্বর দলের চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রম তদারকি, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এসব লক্ষ্য সামনে রেখে সংসদ সদস্যদের নিয়মিত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশনা দেন তিনি।