November 14, 2026, 4:29 pm

রূপগঞ্জে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাহিত্য পরিষদের উদ্যোগে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গতকাল ১৪নভেম্বর শনিবার কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় কবি কাজি নজরুল ইসলাম রচিত কবিতা আবৃত্তি, নজরুল সংগীত ভিত্তিক একক নৃত্য, চিত্রাংকন, একক অভিনয় ও পুরস্কার বিতরণ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক আলম হোসেন।

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জাতীয় কবির দৌহিত্রী ও নজরুল ট্রার্স্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান খিলখিল কাজি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম আব্দুল্লাহ-বিন-শফিক, নজরুল গবেষক অনুপম হায়াৎ, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা প্রমুখ।
পরে জাতীয় কবি কাজি নজরুল ইসলাম রচিত আবৃত্তি, নৃত্য, চিত্রাংকন ও একক অভিনয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মোঃ আবু কাওছার মিঠু ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা