November 12, 2026, 6:42 am

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বোয়েসেলের হাতে ৫৬৮ চাহিদাপত্র

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র (ডিমান্ড লেটার) পেয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। আগামী ডিসেম্বরের মধ্যে কর্মী পাঠানোর প্রস্তুতি রয়েছে সংস্থাটির।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক।

তিনি জানান, মালয়েশিয়া থেকে পাওয়া ৫৬৮টি চাহিদাপত্রের বিপরীতে কর্মী নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট নিয়োগকর্তারা। তাদের পছন্দ ও চাহিদার ভিত্তিতেই কর্মী নিয়োগ করা হবে।

রাশেদুল হক আরও বলেন, নিয়োগকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া গেলে আগামী ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে প্রস্তুত রয়েছে বোয়েসেল।

এ সময় তিনি সতর্ক করে বলেন, কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো ধরনের অনৈতিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা