November 10, 2026, 6:35 pm

বকশীগঞ্জে নিখোঁজের ১৬ ঘণ্টা পর কিশোরীর মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর সালমা (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার( ১০ নভেম্বর ) রাত ৮টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আজিদের গোদেরা ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সালমা উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকীহারা গ্রামের শিক্কু মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৪টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় সালমা। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রাত ৮টার দিকে স্থানীয় বাসিন্দারা গোদেরা ঘাট এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মেরুরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু বলেন, ভোর ৪টার দিকে মেয়েটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রাতে গোদেরা ঘাট এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদ আসাদ:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা