November 5, 2026, 1:05 pm

পাঁচবিবিতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বিকাল ৩’টা উপজেলা পরিষদ কনফারেন্স রুমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ কাশপিয়া তাসরিন। একযোগে সারাদেশের কমলমতি শিশু কিশোর শিক্ষার্থীদের উদ্দেশে অনুষ্ঠানটির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসময় উপস্থিত উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম সম্পাদক আঃ হান্নান চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সমাজসেবা অফিস সামসুল ইসলাম, একাডেমী সুপারভাইজার জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ সহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

“স্বপ্নের পথে, বিজয়ের সাথে” প্রতিপাদ্যে তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করতেই নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা