ন্যূনতম বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে শ্রমিকেরা তিন ভাগে বিভক্ত হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন। তাঁদের একাংশ পদ্মার মোড় এবং অন্য অংশ হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন।
সকাল ৯টা ১০ মিনিটের দিকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে ঢাকা ও আরিচামুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে মহাসড়কের পাশে অবস্থান নেওয়া শ্রমিকদের সরানোর চেষ্টা করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এদিকে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়লেও শ্রমিকদের একটি অংশ পরে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।