October 29, 2026, 5:34 am

দক্ষতা ও পেশাদারিত্বে ফতুল্লার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হচ্ছেন ওসি মাহবুব আলম

দক্ষতা, অভিজ্ঞতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ফতুল্লা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হচ্ছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ফতুল্লা থানার সকল কর্মকর্তা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে ফতুল্লা থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ওসি মাহবুব আলম যোগদানের পর থেকে ফতুল্লা এলাকায় অপরাধ প্রবণতা অনেকাংশে কমে এসেছে। বিশেষ করে চুরি, ছিনতাই ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছেন তিনি।

এলাকাবাসী জানান, পুলিশের তৎপরতায় বর্তমানে ফতুল্লায় সাধারণ মানুষ অনেক বেশি নিরাপদ বোধ করছেন। যে কোনো অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নিচ্ছে থানা পুলিশ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ফতুল্লাকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করছি। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের সহযোগিতা পেলে ফতুল্লা থেকে পুরোপুরি অপরাধ নির্মূল করা সম্ভব।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা